বিনোদন ডেস্ক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

বাংলা সিনেমার নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ছবিটি দেখে কেউ বলছেন, চেন্নাইয়ে নিজের সিনেমার কাজ করার সময় মান্না ছবিটি তোলেন। আবার কেউ বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কাল্পনিক ছবি এটি।
ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকে বলেন, ‘এটি কোনো বাস্তব ফ্রেম নয়।’
তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বলছেন, মান্নার অনেক ছবির পোস্ট-প্রোডাকশনের (এডিটিং, কালার গ্রেডিং) কাজ চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো। ২০০৩-০৪ সালের দিকে মান্না যখন তার ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়ের সিনেমার কাজ চলছিল। তখন তাদের সাক্ষাৎ হতে পারে।
ছবিটির বিষয়ে চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘সেসময় আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালপতির সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে বা কাজে ও সে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’
নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ অবশ্য দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
ছবি শনাক্তকারী ওয়েবসাইড সাইটইঞ্জিন বলছে, মান্না ও থালাপতি বিজয়ে ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি। অর্থাৎ ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। জিরোজেপিটি বলছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো ছবি হওয়ায় এতে আলো ও অন্য কিছু কাজ হয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অবশেষে নিশ্চিত করেছেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) জোটের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন।
শনিবার ভিসিকে প্রধান থিরুমাভালাভান ও আইইউএমএল নেতারা টিভিকে নেতাদের হাতে সমর্থনপত্র তুলে দিলে সরকার গঠনে বিজয়ের অনিশ্চয়তার অবসান হয়।বাংলা সিনেমার নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ছবিটি দেখে কেউ বলছেন, চেন্নাইয়ে নিজের সিনেমার কাজ করার সময় মান্না ছবিটি তোলেন। আবার কেউ বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কাল্পনিক ছবি এটি।
ছবিতে দেখা যায়, নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকে বলেন, ‘এটি কোনো বাস্তব ফ্রেম নয়।’
তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বলছেন, মান্নার অনেক ছবির পোস্ট-প্রোডাকশনের (এডিটিং, কালার গ্রেডিং) কাজ চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো। ২০০৩-০৪ সালের দিকে মান্না যখন তার ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়ের সিনেমার কাজ চলছিল। তখন তাদের সাক্ষাৎ হতে পারে।
ছবিটির বিষয়ে চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘সেসময় আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালপতির সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে বা কাজে ও সে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’
নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ অবশ্য দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
ছবি শনাক্তকারী ওয়েবসাইড সাইটইঞ্জিন বলছে, মান্না ও থালাপতি বিজয়ে ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি। অর্থাৎ ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। জিরোজেপিটি বলছে, ছবিটির ৫১ শতাংশ মৌলিক। পুরোনো ছবি হওয়ায় এতে আলো ও অন্য কিছু কাজ হয়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অবশেষে নিশ্চিত করেছেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগামের (টিভিকে) জোটের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন।
শনিবার ভিসিকে প্রধান থিরুমাভালাভান ও আইইউএমএল নেতারা টিভিকে নেতাদের হাতে সমর্থনপত্র তুলে দিলে সরকার গঠনে বিজয়ের অনিশ্চয়তার অবসান হয়।
Posted ১০:১৫ এএম | শনিবার, ০৯ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।