রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তাপপ্রবাহ নিয়ে ফায়ার সার্ভিসের নামে ছড়ানো বার্তাটি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

তাপপ্রবাহ নিয়ে ফায়ার সার্ভিসের নামে ছড়ানো বার্তাটি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

উচ্চ তাপমাত্রা ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রচার করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তাকে ভুয়া ও বিভ্রান্তিকর উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছে তারা।

ফায়ার সার্ভিস জানায়, আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত একটি বার্তা অনলাইনে প্রচার করা হচ্ছে। এতে ‘ডাইরেক্টর জেনারেল সিভিল ডিফেন্স’–এর বরাত দেওয়া হয়েছে। তবে প্রচারিত বার্তার সঙ্গে ফায়ার সার্ভিসের কোনো সম্পর্ক নেই। এটি ভিত্তিহীন। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৫৬ এএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(294 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।