শনিবার ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘ধুরন্ধর-২’ নিষিদ্ধের দাবি

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘ধুরন্ধর-২’ নিষিদ্ধের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিতর্কে জড়িয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে ছবিটির নির্মাতা ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে সিনেমাটি প্রদর্শন বন্ধের দাবিও জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ছবির একটি দৃশ্যে অভিনেতা আর. মাধবন–এর চরিত্রকে সিগারেট খেতে খেতে পবিত্র গুরবাণীর শ্লোক আবৃত্তি করতে দেখা যায়। এই দৃশ্যকে শিখ ধর্মের প্রতি ‘অপমানজনক’ বলে দাবি করা হয়েছে।

শিখদের কাছে গুরবাণী অত্যন্ত পবিত্র, যা ‘দশম গ্রন্থ’ থেকে নেওয়া—এর রচয়িতা শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং। ফলে এ ধরনের উপস্থাপনাকে গভীরভাবে আঘাতজনক হিসেবে দেখছেন অনেকে।

মুম্বাইয়ের মুলুন্ড থানায় দায়ের করা এই এফআইআর করেন মহারাষ্ট্রে শিখ–এর সভাপতি গুরজ্যোত সিং ক্ষীর। এতে অভিনেতা রণবীর সিং, আর. মাধবন এবং পরিচালক আদিত্য ধর–এর নাম উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় গুরজ্যোত সিং কীর এই ঘটনাকে ‘স্পষ্ট অসম্মান’ বলে উল্লেখ করে দ্রুত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিখ সম্প্রদায়কে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

তার দাবি, নির্মাতারা যদি শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (এসজিপিসি) এবং শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে আরও বড় আন্দোলনের পথে হাঁটা হবে।

এদিকে বিতর্কের মধ্যেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর ২’। ১৯ মার্চ মুক্তির পর থেকে দেশ–বিদেশে ছবিটি দারুণ ব্যবসা করছে। মুক্তির পঞ্চম দিনে ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৮২৯ কোটি ৭৬ লাখ রুপিতে।

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিং ও সারা অর্জুন ছাড়া অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত ও রাকেশ বেদি। বিতর্ক ও আইনি লড়াইয়ের মধ্যেও ছবিটির এই বাণিজ্যিক সাফল্য এখন আলোচনার কেন্দ্রে। সূত্র: হিন্দুস্থান টাইমস

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।