শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ব্রাউজারে এলো নতুন জেমিনি সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

ব্রাউজারে এলো নতুন জেমিনি সংস্করণ

আগাম বার্তা না দিয়ে বদলে গেল ইন্টারনেট ব্রাউজার ক্রোমের সক্ষমতা। এবার গুগলের ক্রোম ব্রাউজার পেল কিছু বিশেষ এআই সুবিধা। কারণ, এই ব্রাউজারজুড়ে দেওয়া হয়েছে জেমিনির নতুন সংস্করণ। কাজটি হয়েছে বেশ কিছুদিন আগেই। ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে এই সুবিধা পেয়েছেন অনেকে। নতুন করে আরও কিছু দেশে এই সুবিধা উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। সেই তালিকায় জায়গা পেয়েছে কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

সংস্থার বরাতে জানা গেছে, ক্রোম ব্রাউজারে জেমিনি ইন্টিগ্রেটেড হওয়ায় গ্রাহক এখন যে কোনো কনটেন্ট ট্যাব সুইচ না করেই চোখের নিমেষে সারাংশ করা, ইমেইল লেখা বা ছবি সম্পাদনার (এডিট) মতো কাজ করতে পারবেন।

সুবিধা পাবেন কানাডা, নিউজিল্যান্ড ও দক্ষিণ এশিয়ার দেশে যারা উইন্ডোজ, ম্যাকবুক ও ক্রোমবুক প্লাসের ডিভাইস ব্যবহার করছেন, তারাই শুধু ক্রোম ব্রাউজারে এই পরিষেবার আওতায় আসবেন। প্রথম ধাপে ডেস্কটপ আর আইওএস গ্রাহকরা এই পরিষেবা পাবেন। আপাতত অ্যান্ড্রয়েড গ্রাহক সরাসরি এই সুবিধা নিতে পারবেন না। কিন্তু তারা পাওয়ার বাটন চেপে ক্রোম অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করতে পারবেন। বর্তমানে এই আপগ্রেডে জেমিনি ৩.১ সংস্করণের মডেল ব্যবহার হচ্ছে। নতুন এই মডেল বেশ কয়েকটি ভাষায় কাজ করতে পারদর্শী। অন্যদিকে, গুগল ক্রোমের ভেতরে এই ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে।

ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্রাউজারে ডানদিকে ওপরে জেমিনি আইকন দৃশ্যমান হবে। সেটিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে যে কোনো ডিজিটাল পেজের তথ্যের সারাংশ করা যাবে। আবার শিক্ষার্থীর প্রয়োজনে স্টাডি মেটেরিয়াল থেকে প্রশ্নপত্র তৈরি করা যাবে। এর আগে যেসব ওয়েবপেজে যাওয়া হয়েছিল, সেগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।
জানা গেছে, ক্রোমের জেমিনি অন্যসব গুগল অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করবে। এতে ইউটিউবের যে কোনো ভিডিও বা জিমেইলের কোনো তথ্য থেকে বিশেষ অংশ আগের চেয়ে সহজে খুঁজে পাওয়া যাবে। ব্রাউজারে কয়েকটি ট্যাব একসঙ্গে খোলা থাকলে এতে কাজের ব্যাঘাত ঘটত।
নতুন সংস্করণে কয়েকটি ট্যাব একযোগে খুলে সব তথ্য একসঙ্গে গুছিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সহজে বললে, ভ্রমণে যেতে চাইলে কয়েকটি সাইট ঘেঁটে সাশ্রয়ী দামে হোটেলের খোঁজ করে সবার তথ্যের তুলনা করে পরামর্শ ও ভ্রমণ কৌশল গুছিয়ে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট। ন্যানো বানানা টু ইমেজ জেনারেশন মডেল এখন সরাসরি ক্রোমে অ্যাড করা হয়েছে।
নিরাপত্তার প্রশ্নে অবারিত সাইবার দুনিয়ার ঝুঁকে এড়াতে কাজ করবে এই প্ল্যাটফর্ম, এমনটা জানানো হয় সংস্থা থেকে। প্রম্পট ইনজেকশন করতে অনেক এআইর প্ল্যাটফর্মে সমস্যা দৃশ্যমান হয়েছে। গুগল বলছে, ক্রোম এখন থেকে ঝুঁকি শনাক্ত ও তা নিরসনে আগের চেয়ে সক্ষমতা প্রদর্শন করবে। নতুন সংস্করণে নিরাপত্তাকে আগের থেকে বেশি সুরক্ষিত করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:৫৪ এএম | রবিবার, ২২ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।