শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জিপিটি ফিচারে আনা হচ্ছে বয়সসীমা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   160 বার পঠিত

জিপিটি ফিচারে আনা হচ্ছে বয়সসীমা

বিশ্বের জনপ্রিয় এআই চ্যাটবট জিপিটিতে নতুন ফিচার যুক্ত হতে পারে। নাম দেওয়া হয়েছে নটি চ্যাট। এই ফিচারের মাধ্যমে আগ্রহীর বয়স যাচাইয়ের পর আরও প্রাপ্তবয়স্ক ধরনের কথোপকথন করতে পারবেন।
রিপোর্ট সূত্রে জানা গেছে, ওপেনএআই এই নতুন অপশন নিয়ে কাজ করছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি নির্দিষ্ট পরিস্থিতি বা প্রশ্নে প্রাপ্তবয়স্ক (স্পাইসি) ভাষায় সদুত্তর দিতে সক্ষম হবে।
চ্যাটজিপিটি অ্যাপের ১.২০২৬.০৫৫ এই সংস্করণে এই ফিচারের মানোন্নয়নের তথ্য জানা গেছে। সেখানে নতুন টগল অপশনের উল্লেখ রয়েছে,
এটি যে কেউ চাইলে বা আগ্রহ প্রকাশ করলে তবেই সচল করতে পারবেন।

ফিচারটি স্বয়ংক্রিয় হবে না
এই অপশন চালু করলে চ্যাটজিপিটি গ্রাহকরা অনুরোধের ভিত্তিতে প্রাপ্তবয়স্ক ধরনের ভাষা ব্যবহার করতে পারবে। এই ফিচার ডিফল্টভাবে চালু থাকবে না। আগ্রহীকে এটি নিজেই
সক্রিয় করতে হবে।

এই ফিচার সুবিধা যারা পাবেন
এই ফিচার ব্যবহারে অনুমতি পেতে বয়সসীমা যাচাই ব্যবস্থা হবে কঠিন। বয়স প্রমাণ না করে এতে প্রবেশাধিকার পাওয়া যাবে না। অন্যদিকে ওপেনএআই নিশ্চিত করতে চায়, ১৮ বছরের কম বয়সের কেউ যেন এই ফিচার ব্যবহারের সুযোগ না পায়। যদি সিস্টেম কারও বয়স নিশ্চিত করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে তাকে স্বয়ংক্রিয়ভাবে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হবে।
অনেক ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের বয়স প্রমাণের প্রয়োজন হতে পারে।
এই যাচাই প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের কোনো পরিষেবা ব্যবহার করা হতে পারে, যদিওসেই সংস্থার নাম এখনও সুনির্দিষ্ট নয়।

কঠোরতা রয়েছে
বর্তমানে জিপিটিতে প্রাপ্তবয়স্ক বা ইঙ্গিতপূর্ণ কনটেন্ট চর্চার ক্ষেত্রে কঠোর নিয়ম বহাল রয়েছে। এই প্ল্যাটফর্ম সব বয়সের গ্রাহকের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই ডিজাইন করা হয়েছে। নতুন এই

ফিচার উন্মোচিত হলে প্রাপ্তবয়স্ক
যে কারও চ্যাটজিপিটি ব্যবহারে বড় ধরনের পরিবর্তন মেনে নিতে হবে।
ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান নিজেই এমন ফিচার গবেষণা ও উন্নয়নের আভাস দিয়েছেন। এই ফিচার এখনও মানোন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এই ফিচার কবে নাগাদ সচল বা ব্যবহারযোগ্য হবে, সে বিষয়ে দাপ্তরিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১০:১৮ এএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।