শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রোজার আগে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম

বাণিজ্য ডেস্ক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   209 বার পঠিত

রোজার আগে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবুর দাম

অস্বাভাবিক দর বেড়েছে লেবুর। সপ্তাহ দুয়েকের ব্যবধানে প্রতি পিছ লেবুর দর বেড়েছে অন্তত ১০ টাকা। বাজারে মাঝারি আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

ক্রেতাদের অভিযোগ, বাগান মালিক ও আড়তদাররা রমজানে আরও বেশি লাভের আশায় লেবু ধরে রাখছেন, ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। দামও বাড়িয়ে নিচ্ছেন।

তবে ব্যবসায়ীরা জানান, এখন লেবুর মৌসুম নয়। গাছে নতুন ফুল ও ছোট ফল আসায় বাজারে সরবরাহ কমে গেছে। সেজন্য দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

সপ্তাহদুয়েক আগে বাজারে মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকা। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। যদিও মাসখানেক আগে এ মানের লেবুর হালি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৪০ টাকা দরে। সেই হিসেবে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় চারগুণ।

দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা কয়েকটি প্রধান কারণ উল্লেখ করেছেন। কারওয়ান বাজারের লেবু ব্যবসায়ী মান্নান মিয়া বলেন, এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল আসছে। কিছু কিছু গাছে ছোট ফল আসায় বাজারে সরবরাহ কমে গেছে।

তিনি বলেন, কিছু লেবু গাছ আছে যেগুলোতে কমবেশি সারা বছরই লেবু হয়। সেগুলোই এখন বাজারে বিক্রি হচ্ছে। তাছাড়া নির্বাচন উপলক্ষ্যে দুই-তিন দিন ধরে পরিবহন চলাচল সীমিত রয়েছে। এ কারণে বাজারে লেবু কম।

লেবুর চড়া দাম দেখে ক্ষুব্ধ ক্রেতারা। কারওয়ান বাজারে লেবু কিনতে এসে রীতিমত চোখ কপালে উঠে ক্রেতা হামিদুর রহমানের। তিনি বলেন, একটা লেবুর দাম ৩০ টাকা চাচ্ছে। এটা কী মগের মুল্লুক। নাই নাই করে সব সময় রোজার আগে এভাবে দাম বাড়ান লেবু ব্যবসায়ীরা। রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে মনিটরিং বাড়ানোর আহ্বান জানান এই ক্রেতা।

লেবুর পাশাপাশি কাঁচামরিচের দরও বেড়েছে। গত সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা দরে।

Facebook Comments Box

Posted ১:৪৫ পিএম | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।