সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রোনালদোকে সতর্ক করল সৌদি লিগ

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

রোনালদোকে সতর্ক করল সৌদি লিগ

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ রোনালদোকে সাফ জানিয়ে দিয়েছে, ক্লাবের বিনিয়োগ পরিকল্পনায় কোনো খেলোয়াড়ের হস্তক্ষেপের সুযোগ নেই। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে পর্তুগিজ তারকাকে সতর্ক করে দিয়েছে তারা। রোনালদো যে এ সতর্কবার্তা খুব ভালোভাবে নেননি সেটি তিনি এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন পরের ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষেও না খেলার সিদ্ধান্ত নিয়ে।

ক্লাবের সঙ্গে রোনালদোর টানাপোড়েনের শুরু মূলত জানুয়ারির দলবদলে আল নাসরের কোনো তৎপরতা না দেখে। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো যেখানে কাঁড়ি কাঁড়ি অর্থ বিনিয়োগ করে নতুন খেলোয়াড় কিনছে, আল নাসর সেখানে হাত-পা গুটিয়ে বসে আছে। ক্লাবের নিষ্ক্রিয়তায় নাখোশ রোনালদো গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচটি খেলেননি। তাঁকে ছাড়াই আল নাসর ম্যাচটি অবশ্য ১-০ গোলে জিতেছিল।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) সৌদি লিগের ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তন আনবে, এমন নিশ্চয়তা না পাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পরিকল্পনা করছেন রোনালদো। আল নাসরের ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা পিআইএফ আল হিলালেরও ৭৫ শতাংশ শেয়ারের মালিক।

আল হিলাল এই শীতকালীন দলবদলে আল ইত্তিহাদ থেকে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে কিনেছে। অথচ রোনালদোর ক্লাব আল নাসর কোনো বিনিয়োগেই যেতে পারেনি। যে কারণে পিআইএফ’কে নিয়ে অসন্তুষ্ট রোনালদো।

লিগ কর্তৃপক্ষের এক মুখপাত্র তুলে ধরেছেন বিনিয়োগনীতিগুলো, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোন না কেন, ক্লাব নিজেদের বাইরে কোনো সিদ্ধান্ত নেয় না।’

Facebook Comments Box

Posted ১০:৫২ এএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।