ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডিসেম্বর যেন কারিগরি ত্রুটির মাস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

ডিসেম্বর যেন কারিগরি ত্রুটির মাস

­ডিসেম্বর যেন এবারে প্রযুক্তি বিভ্রাটের মাস হিসেবে শঙ্কা ছড়িয়েছে। কিছুদিন আগেই ক্লাউডফ্লেয়ারের স্মরণীয় সমস্যার পর এবার আলোচনায় এলো রেডিট ব্যর্থতা। সারাবিশ্বে হঠাৎ করেই আরেক দফায় ক্র্যাশ করে রেডিট। জনপ্রিয় এই প্ল্যাটফর্ম ডাউন হওয়ার পর থেকেই ডাউনডিটেক্টরে অভিযোগের ঝড় তোলেন গ্রাহক। পরিষেবাভুক্ত গ্রাহকরা রেডিট কাজ না করার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। অনেকে আবার বিভ্রাটের কারণে সৃষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, বিপুল সংখ্যক নেটিজেন এই পরিস্থিতিকে রীতিমতো মিম স্টর্মে রূপান্তর করেছেন। সৃষ্ট এ ঘটনায় সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স হাস্যকর পোস্টে ছেয়ে গেছে।

অনেকে লিখছেন, রেডিট কি সত্যিই ডাউন, নাকি শুধু আমারই কাজ করছে না? আবার অনেকে বলছেন, জীবনে প্রথম জরুরি কাজের জন্য রেডিট খুললাম, আর তখনই ডাউন পেলাম। জানা গেছে, ২০ হাজারের কাছাকাছি গ্রাহক সমস্যার সম্মুখীন হয়েছেন। অন্যদিকে রিপোর্ট বলছে, ওয়েবসাইটে খুলতে পারেননি এমন অভিযোগ পড়েছে ৭৩ শতাংশ। সার্ভার সংযোগ সমস্যার কথা বলেছেন ২২ শতাংশ আর রেডিট অ্যাপে লগইন করতে পারছেন না ৬ শতাংশ গ্রাহক।

জানা গেছে, এই প্ল্যাটফর্মের এটাই প্রথম বড় বিভ্রাট নয়। এর আগে ১৫ নভেম্বর কয়েক হাজার গ্রাহক একই ধরনের সমস্যার মুখে পড়েছিলেন।
বারবার সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকের ক্ষোভ ছড়িয়েছে কয়েকটি সোশ্যাল প্ল্যাটফর্মে, বিশেষ করে এক্স ও ডাউনডিটেক্টরে বেশি গ্রাহক অভিযোগ তোলেন। চলতি ডিসেম্বরে রেডিটে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। সমস্যার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েক হাজার গ্রাহক।

বিশ্লেষক সংস্থার বরাতে জানা গেছে, ঝামেলার দিন সর্বাধিক সমস্যা ধরা পড়ে মোবাইল অ্যাপে। গত ২৫ নভেম্বর প্ল্যাটফর্মটি একই ধরনের সমস্যার কারণে সমালোচিত হয়। সে সময় সাত হাজারের বেশি গ্রাহক অভিযোগ তোলেন। ওই সময়ে অ্যাপ নিয়ে সমস্যার কথা বলেন ৭৫ শতাংশ, সাইটের সমস্যায় ভুগেছেন ২১ শতাংশ আর অবশিষ্ট ৪ শতাংশ
গ্রাহক পেয়েছেন লগইন সমস্যা।

Facebook Comments Box

Posted ৬:১৮ এএম | বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।