শুক্রবার ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, সহজ ঋণ নিশ্চিত করব: সালাহউদ্দিন

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   54 বার পঠিত

সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, সহজ ঋণ নিশ্চিত করব: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে।

শুক্রবার সকালে চতুর্থদিনের মতো কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে-আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে। এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি দাবি করেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন সালাহউদ্দিন আহমদের জনসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। আর জনসংযোগে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এছাড়া তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার ৭ পরিবাকে আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এবং তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ আরও অনেকে।

পরে ধারাবাহিকভাবে পূর্ব বড় ভেওলা, শাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, বদরখালী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:১২ এএম | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।