শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   498 বার পঠিত

৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

২০২১ সালের পর এখন পর্যন্ত চার বছরে ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে অ্যাপটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত এপ্রিল মাসে ২০ বছরে পা দিয়েছে ইউটিউব। অ্যাপটি জানিয়েছে, এই প্ল্যাটফর্মে ২০ বিলিয়নের বেশি ভিডিও রয়েছে—সঙ্গীত, শর্টস, পডকাস্টসহ আরও অনেক কনটেন্ট। মূলত এসবের ভিউয়ের উপর ভিত্তি করেই অর্থ প্রদান করা হয়।

কোম্পানির তথ্যমতে, টিভি স্ক্রিন থেকে বছরে ১,০০,০০০ ডলারের বেশি আয় করা চ্যানেলের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫% বেড়েছে। এতে ক্রিয়েটরদের অর্থও বেড়েছে।

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ এক ঘোষণায় নির্মাতাদের শক্তিকে প্রশংসা করে বলেছেন, ‘এসব ক্রিয়েটররা সংস্কৃতি ও বিনোদনকে এমনভাবে গড়ে তুলছেন যা আগে কখনও কল্পনা করা যায়নি।’

এই মাইলফলক এসেছে এমন সময়ে যখন গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্মটি তার ২০তম বর্ষপূর্তি পালন করছে এবং বিশ্বের অন্যতম লাভজনক মিডিয়া ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।

গত বছর ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানি নির্মাতাদের ৭০ বিলিয়ন ডলার প্রদান করেছে। এই এক বছরে আরও ত্রিশ বিলিয়ন বেড়েছে নির্মাতাদের আয়।

Facebook Comments Box

Posted ৫:০৩ পিএম | মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।