ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রুট-বেথেলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   307 বার পঠিত

রুট-বেথেলের সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

জো রুট ও জেকব বেথেলের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইংরেজদের এটা সর্বোচ্চ রানের ইনিংস।

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রান; ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। ব্রিটিশরা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ড গড়ে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করে শ্রীলংকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৪১৪ রান করে ইংল্যান্ড।

দলের হয়ে ৮২ বলে ১৩টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১১০ রান করেন জেকব বেথেল। ৯৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করেন জো রুট। ৪৮ বলে ৯টি চার আর এক ছক্কায় ৬২ রান করেন ওপেনার জেমি স্মিথ। ৩২ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন জস বাটলার।

Facebook Comments Box

Posted ৪:৫৯ পিএম | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।