নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ | প্রিন্ট | 280 বার পঠিত
প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানে অলরাউন্ড পারফরম্যান্স আর লিটন দাসের দাপুটে ব্যাটিং ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সে সিদ্ধান্তের মান রাখেন তাসকিন-সাইফরা। ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন তাসকিন। এরপর এক ওভারেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরুকে বিদায় করেন স্পিনার সাইফ। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে আরও দুই উইকেট শিকার করে ডাচদের বড় সংগ্রহের সম্ভাবনা নস্যাৎ করে দেন তাসকিন। ৪ ওভার বল করে ২৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন তিনি।
Posted ৪:১৮ পিএম | শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।