ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইংল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   270 বার পঠিত

ইংল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বিসিবির

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২৯ আগস্ট) এ দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সফর শেষে সদ্য দেশে ফিরেছে যুবা টাইগাররা। এরপর বিশ্রাম না নিয়েই অনুশীলনে ফেরেন তারা। কারণ আসন্ন সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজ শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।