ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু নয়’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   275 বার পঠিত

‘বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু নয়’

এশিয়া কাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে প্রস্তুতি জোরদারে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের ম্যাচগুলো।

সিরিজ শুরুর আগের বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি জানান ডাচদের বিপক্ষে হেরে গেলেও ভড়কে যাওয়ার কিছু নেই।

লিটন বলেছেন, ‘আমরা খেলব জেতার জন্যই। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময়ও নেই, এই সিরিজের পরই বড় আসর, এশিয়া কাপ, আমার মনে হয় এশিয়া কাপের আগে এটি একটি খুব ভালো সিরিজ হবে বাংলাদেশ দলের জন্য। ওখানে (আবু ধাবি) একইরকম কন্ডিশন থাকার সম্ভাবনা বেশি। আশা করি, এই সিরিজ থেকে ভালো কিছু নিতে পারব এশিয়া কাপের জন্য।’

লিটন আরও বলেন, ‘যে কোনো আন্তর্জাতিক ম্যাচই চ্যালেঞ্জিং। নেদারল্যান্ডস ভালো টিম। হয়তো তারা এই কন্ডিশনে খুব একটা খেলে না। তবে যদি ভালো উইকেটে খেলা হয়, তারা ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলে অভ্যস্ত। যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই সুযোগ থাকে, অবশ্যই কিছু ক্রিকেটারকে দেখে নিতে চাইব। পাশাপাশি এটা আন্তর্জাতিক ক্রিকেট, জেতার জন্যই যেতে হবে।’

লিটন বলেন, ‘বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা দল জিতবে, একটা দল হারবে। তবে আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারছি, এটা হচ্ছে মূল ব্যাপার।’

অধিনায়ক বলেন, ‘কেউ আসলে তো দুই-তিন দিনে পুরো বদলে দিতে পারবে না, তবে তার (উড) কিছু ভাবনা ও প্রক্রিয়া ছিল অনুশীলনের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি। দেখা যাক, বাদবাকিটা এখন… এখনও তো ম্যাচ খেলিনি সে আসার পরে। আমাদের একটা ম্যাচও হয়নি। নেদারল্যান্ডসের সিরিজ দিয়েই দেখা যাবে যে বাংলাদেশ দল এখান থেকে কতখানি উন্নতি করেছে।’

লিটন বলেন, ‘চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। আমি আমার তরফ থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

Facebook Comments Box

Posted ৭:৫৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।