ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২০২৯ ক্লাব বিশ্বকাপ শুরু কখন জানাল ফিফা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   273 বার পঠিত

২০২৯ ক্লাব বিশ্বকাপ শুরু কখন জানাল ফিফা

অবশেষে চূড়ান্ত হয়েছে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৯ সালে কখন হবে। ২০২৯ সালের গ্রীষ্মে হবে ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর। টুর্নামেন্টের আয়োজনে কাতার আগ্রহ দেখালেও ফিফার এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা শেষ।

কাতারে ক্লাব বিশ্বকাপ হলে টুর্নামেন্টটি গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ।

মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রে হওয়া এবারের ৩২ দলের টুর্নামেন্টের পর এবার আসর সম্প্রসারণের জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর লবিংয়ের কারণে ২০২৯ সালে ৪৮ দলের ফরম্যাটে যাওয়ার দাবি জোরালো হলেও ফিফা এখনো ধাপে ধাপে দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।

এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি। এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে।

নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে। সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।