ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ম্যাচ সেরা পারভেজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   331 বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে ম্যাচ সেরা পারভেজ

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার পেলেন পারভেজ হোসেন ইমন।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করতে নেমে; মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ২২ রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করে রেকর্ড গড়েন মোস্তাফিজ। তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ২.২ ওভারে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে তারা ৬২ বলে ৭৩ রানের রেকর্ড জুটি গড়েন। ৩৭ বলে ৩৬ রান করে ফেরেন তাওহিদ হৃদয়।

এরপর ব্যাটিংয়ে নামা জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১৮ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ইনিংস ওপেন করতে নেমে ৩৯ বলে তিনটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন।

Facebook Comments Box

Posted ৪:৫৯ পিএম | রবিবার, ২০ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।