নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত
লিডস টেস্টে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে সফরকারী ভারত।
রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছেন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। উদ্বোধনী জুটিতে তাড়া ১৮৮ রানের পার্টনারশি গড়েন। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখা শুরু করে ইংরেজরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১১ রান। ১১৯ ও ১ রানে ব্যাট করছেন বেন ডাকেট ও জো রুট।
আজ শেষ দিনে আরও অন্তত ৫১ ওভার খেলা হওয়ার কথা। ৫১ ওভার খেলা হলে ৩০৬ বলে ইংল্যান্ডকে জয় পেতে হলে আরও ১৫৯ রান করতে হবে।
লিডস টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল (১৪৭), ঋভষ পন্থ (১৩৪) ও জয়সওয়ালের (১০১) সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান করে ভারতীয় ক্রিকেট দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের ৯৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও ঋষভ পন্থের সেঞ্চুরিতে ৩৬৪ রান করে ভারত। দলের হয়ে ১৩৭ ও ১১৮ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল ও ঋভষ পন্থ।
চতুর্থ ইনিংসে ৩৭১ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড।
Posted ৬:০৭ পিএম | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।