ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শান্তর মতোই জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় পান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   323 বার পঠিত

শান্তর মতোই জোড়া সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় পান্ত

টেস্ট ক্রিকেটে এখন জোড়া সেঞ্চুরির মৌসুম চলছে। এই তো ক’দিন আগে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দুই ইনিংসেই তিন অঙ্কের দেখা পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিলেন ভারতের রিশাভ পান্ত।

টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান পান্ত। প্রথমজন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারারেতে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন এই ব্যাটিং কিংবদন্তি।

হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান এসেছিল পান্তের ব্যাটে। দ্বিতীয় ইনিংসে ১৪০ বলে করেছেন ১১৮ রান। এর মাধ্যমে ইংল্যান্ডের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটারও বনে গেছেন তিনি।

টেস্টে পান্তের সবচেয়ে ‘প্রিয়’ প্রতিপক্ষ ইংল্যান্ড। দলটির বিপক্ষে এখন পর্যন্ত পাঁচবার তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে এত সেঞ্চুরি করতে পারেননি আর কোনো উইকেটকিপার-ব্যাটসম্যান।

এদিকে প্রথম ইনিংসে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনিকে (৬) ছাড়িয়ে যান পান্ত। সেই রেকর্ড তিনি আরও সমৃদ্ধ করলেন এবার অষ্টম সেঞ্চুরি করে।

পান্তের রেকর্ডময় দিনে ইংল্যান্ডের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পথে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেটে ৩০১ রান তুলেছে তারা। লিড ৩০৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (১০১), রিশাভ পান্ত (১৩৪) এবং শুবমান গিলের (১৪৭) সেঞ্চুরিতে ৪৭১ রান তোলে ভারত।

জবাব দিতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ৪৬৫ রানে। ওলি পোপের সেঞ্চুরি (১০৬) এবং হ্যারি ব্রুকের ৯৯ রানের ইনিংস দুটিতে কাছাকাছি পৌঁছালেও লিড নিতে ব্যর্থ হয় তারা। ৫ উইকেট শিকার করেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

Facebook Comments Box

Posted ৫:২২ পিএম | সোমবার, ২৩ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।