ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সালাউদ্দিন যা পারেননি, আসিফ-তাবিথ তা করে দেখিয়েছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   262 বার পঠিত

সালাউদ্দিন যা পারেননি, আসিফ-তাবিথ তা করে দেখিয়েছে: আসিফ নজরুল

দেশের ক্রীড়াঙ্গনে এখনো ঈদের ছুটির রেশ কাটেনি। তবে এই বিরতিতে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। তাদের প্রতিপক্ষ ছিলেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। ম্যাচে টিম অ্যাডভাইজারস ১-০ গোলে হারিয়েছে টিম ডিপ্লোম্যাটসকে।

টিম অ্যাডভাইজারসের হয়ে খেলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই দলে খেলেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। বিদেশি কূটনীতিকদের দলে ছিলেন স্প্যানিশ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা। এ ছাড়াও ইংল্যান্ড, আমেরিকা, নরওয়ে, হল্যান্ড, ডেনমার্ক দূতাবাসের অনেক কর্মকর্তা এই দলে খেলেছেন।

২০ মিনিট করে দুই অর্ধের ম্যাচে ওন গোলের মাধ্যমে ২২ মিনিটে লিড পায় টিম অ্যাডভাইজারস। শেষ পর্যন্ত তা-ই হয়ে ওঠে জয়-পরাজয়ের নির্ণায়ক।

প্রীতি ম্যাচের পেছনের গল্প জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুর ম্যাচের সময় অনেক রাষ্ট্রদূত এসেছিলেন। তখন অনেকেই এ রকম একটি খেলার আলোচনা করেন। পরবর্তীতে আসিফ স্যার (আইন উপদেষ্টা) উদ্যোগ নেন। এর প্রেক্ষিতে এই ম্যাচ আয়োজন।’

এদিকে সম্প্রতি দেশের ফুটবলের নবজাগজরণ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক ভক্ত। সালাউদ্দিন ভাই ৮-১০ বছর চেষ্টা করে যা পারেননি। আমাদের আসিফ (ক্রীড়া উপদেষ্টা) ও তাবিথ (বাফুফে সভাপতি) সেটা করে দেখিয়েছে। আমি ১০ জুনের ম্যাচ দেখেছি। বাংলাদেশ ভালো খেলেছে । অফ দ্য বলও খেলছে আবার পায়ে বল রেখেছে। উদ্দেশ্যহীন কিছু ছিল না।’

‘ফুটবল আমাদের লাইফ লাইন। অন্য দেশের হেজেমনি প্রতিষ্ঠার জন্য ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ফুটবলপ্রেমী। বাংলাদেশের নাড়ির স্পন্দন ফুটবল। আসিফ ও তাবিথ আউয়াল ফুটবলকে যতটুকু এগিয়ে নিয়েছে আশা করি এটা অব্যাহত থাকবে’-যোগ করেন আইন উপদেষ্টা।

Facebook Comments Box

Posted ৪:৩৯ পিএম | শনিবার, ১৪ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।