ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   388 বার পঠিত

প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশের ১১৬টি পর্যবেক্ষণাধীন ৯২টি স্টেশনে নদীর পানি সমতল কমেছে এবং ২১টির পানি সমতল বেড়েছে। অপরিবর্তিত থাকতে পারে ৩টি নদীর পানি সমতল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সমতল কমছে যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল কমছে যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অপরদিকে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী তিনদিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সম্ভাবনা নেই। আগামী ৩ দিন উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৬:১১ পিএম | বুধবার, ১১ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।