নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমে জানান, ‘এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।
তিনি আরও জানান, লঘুচাপটি স্থলভাগে পৌঁছানোর পর আগামী বুধবার (২৯ অক্টোবর) থেকে দেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে—৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
Posted ৬:০৭ এএম | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।