নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 710 বার পঠিত

পৃথিবী থেকে প্রায় ৪৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত অ্যাবেল এস১০৬৩ নামের এক ছায়াপথের গুচ্ছের ছবি তুলে দারুণ সাড়া ফেলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। শুনতে অবাক লাগলেও এই ছবি তুলতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপটির ১২০ ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্যমতে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা একক কোনো লক্ষ্যবস্তুর সবচেয়ে গভীরতম দৃশ্য এটি। প্রাচীন ছায়াপথের ঘূর্ণায়মান আলোর দৃশ্য থাকায় এই ছবিতে মহাবিশ্বের সবচেয়ে গভীরতম স্থান দেখা যাচ্ছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ছবিটির মাধ্যমে মহাবিশ্ব শুরুর সময়ে কেমন ছিল, সে বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে। দূরবর্তী স্থানের দিকে তাকানোর অর্থ সময়ের দিকে ফিরে তাকানো। এসব ঘটনা মহাজাগতিক ভোর নামে পরিচিত। সেই সময় প্রথম দিককার ছায়াপথ কীভাবে গঠিত হয়েছিল, তার ধারণা এই ছবিতে আছে। ধারণা করা হচ্ছে, মহাবিশ্বের বয়স তখন ছিল মাত্র কয়েক লাখ বছর।
জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা দৃশ্যগুলোতে থাকা বিভিন্ন নিয়ার ইনফ্রারেড আলোক তরঙ্গদৈর্ঘ্যকে যুক্ত করে একটি ছবি তৈরি করা হয়েছে। প্রাথমিক মহাবিশ্বের ছায়াপথ কত বড় ছিল সে বিষয়ে জানতে ছবিতে থাকা গ্যালাক্সি গুচ্ছের চারপাশের আলো পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
Posted ৬:৩৯ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।