ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিদেশে চিকিৎসায় নেওয়া যাবে ১৫ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   302 বার পঠিত

বিদেশে চিকিৎসায় নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আগে প্রতি রোগী বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে নিতে পারতেন। এখন সর্বোচ্চ ১৫ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা জারির দিন থেকেই কার্যকর করা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সেদেশে চিকিৎসা নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে। ফলে অনেক রোগীই ভারতে চিকিৎসার জন্য যেতে পারছেন না। অথচ বাংলাদেশের রোগীদের একটি বড় অংশ ভারতে চিকিৎসা নিয়ে থাকেন।

এখন সরকার ভারতের বিকল্প হিসাবে চীন ও থাইল্যান্ডে বাংলাদেশিদের সহজে ও কম খরচে চিকিৎসা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু ওই দুটি দেশে চিকিৎসা ব্যয় ভারতের চেয়ে বেশি। যে কারণে এ খাতে বৈদেশিক মুদ্রা নেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | সোমবার, ১২ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।