ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কানাডার উপ-সেনাপ্রধান কেলসের সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   227 বার পঠিত

কানাডার উপ-সেনাপ্রধান কেলসের সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কানাডার উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর. কেলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশটির রাজধানী অটোয়ার স্থানীয় সময় বুধবার উপ-সেনাপ্রধানের অফিসে এ সাক্ষাৎ করেন। এছাড়া একইদিনে তিনি কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারপারসন সালমা জাহিদ এমপির সঙ্গেও সাক্ষাৎ করেন।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ২৫ অক্টোবর তিনি বাংলাদেশে ফিরবেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদরদপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার ঊচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।