নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 285 বার পঠিত
বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল রোজি মারা গেছে। বিড়ালটির মালিক লিলা ব্রিসেট তুলতুলে কচ্ছপের মতো খোলসবিশিষ্ট বিড়াল রোজিকে বিদায় জানিয়েছেন।
নিউইয়র্কপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নরউইচে নিজের মালিকের বাড়িতে ৩৩ বছর বয়সে বিড়ালটি মারা যায়।
রোজি ১৯৯১ সালে জন্মগ্রহণ করেছে। অনেকটা অনানুষ্ঠানিকভাবেই ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল’ উপাধি পেয়েছে রোজি। গত জুনে ৩৩ বছরে পা দেয় রোজি।
রোজিকে দত্তক নেওয়া লীলা বলেন, আমি ওকে খুব মিস করবো। ওর অবস্থা তেমন ভালো ছিল না। হঠাৎ বাড়ির বারান্দায় গিয়ে শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পরই মারা গেল। আমাদের অনেক ভালো স্মৃতি আছে এবং আমি খুশি যে আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি।
জীবনের শেষ বছরগুলোতে জানালার কাছেই ঘুমাতো রোজি। বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতো না।
Posted ১২:২৭ পিএম | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।