শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২৬ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

  |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

২৬ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস টঙ্গী স্টেশন ছেড়ে গেছে। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে দেওয়ানগঞ্জ গামী ভাওয়াল এক্সপ্রেস দুর্ঘটনা স্থল অতিক্রম করে। গতকাল বুধবার ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

টঙ্গী জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা- ময়মনসিংহ রেলরুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘দেওয়ানগঞ্জগামী ভাওয়াল এক্সপ্রেস প্রথমে ঢাকা থেকে টঙ্গী হয়ে জয়দেবপুর পৌঁছে সকাল সাড়ে পাঁচটায়।

এরপর এই ট্রেন দুর্ঘটনা কবলিত বনখুড়িয়া দিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়।’

সকাল সাড়ে ৯টা পর্যন্ত বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস দুর্ঘটনা স্থল অতিক্রম করে। এখন ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল শুরু হলো।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

Facebook Comments Box

Posted ৫:১৪ এএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।