সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  |   বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়েতের মাংগাফ এলাকায় ফাহিম সাইকেল চালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলই প্রাণ হারান তিনি।

নিহতের চাচাতো ভাই ইমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিগনাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি ফাহিমের সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ফাহিম একটি কোম্পানিতে কাজ করতো। ডিউটি শেষে পার্টটাইম কাজ করার জন্য বের হয়ে এই দুর্ঘটনায় পরে সে।’

ফাহিম আহমদ ছয় বছর আগে কুয়েত যান। মাঝে দুই মাস ছুটি কাটিয়ে গত বছরের জানুয়ারিতে কুয়েত ফিরেছিলেন তিনি।

ফাহিমের মরদেহ মর্গে রাখা হয়েছে আছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৩:৫৫ এএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।