| সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 118 বার পঠিত

মেক্সিকোয় একটি গির্জার ছাদ ধসে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রবিবার (১ অক্টোবর) স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গির্জায় প্রায় ১০০ মানুষ উপস্থিত ছিলেন।
সান্তা ক্রুজ নামের গির্জাটি মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার সময় গির্জাটিতে খ্রিস্টধর্মে দীক্ষাদান উৎসব চলছিল।
মেক্সিকোর তামাউলিপাস প্রদেশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গির্জার ছাদ ধসের ঘটনায় বেশকিছু লোক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চলছে।
Posted ৬:২৯ এএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।