বিশ্ব ডেস্ক | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

ফিলিপাইনে একটি সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় সময় সকাল সাতটা ৩৭ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের দক্ষিণের প্রধান দ্বীপ মিন্দানাও এর জেনারেল সান্তোস সিটির উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির পুলিশ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এখনো সাতজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছিল। যদিও এগুলোর বেশিরভাগই এখন তুলে নেওয়া হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জানিয়েছেন, “সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
একইসঙ্গে জনগণকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সূত্র-বিবিসি বাংলা
Posted ৪:০৩ এএম | সোমবার, ০৮ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।