শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

  |   বুধবার, ২৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   108 বার পঠিত

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

মেক্সিকোর কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে একটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

মঙ্গলবার (২২ আগস্ট) ওক্সাকা ও পুয়েব্লা রাজ্যের সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

ওক্সাকার প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি স্থানীয় ও অভিবাসীদের বহন করছিল। মেক্সিকোর কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে একটি ট্রেলারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের পুয়েবলার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে বিশেষজ্ঞের অধীনে একটি তদন্ত পরিচালনা করা হবে। ঘটনাটি কী কারণে ঘটেছে ও কাউকে দায়ী করা উচিত কি না তা নির্ধারণ করবে প্রসিকিউটরের কার্যালয়।

ওক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানদের নির্দেশ দিয়েছি আহতদের সহায়তা করার জন্য। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

পুয়েব্লার মন্ত্রণালয় জানায়, তারা কেন্দ্রীয় সরকারি সংস্থা ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন, কীভাবে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করা যায়।

সূত্র : সিএনএন

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৭:১৪ এএম | বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।