মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাংলাদেশে ‘বিজ্ঞাপনমুক্ত’ ইউটিউব দেখার সুযোগ

  |   শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   194 বার পঠিত

বাংলাদেশে ‘বিজ্ঞাপনমুক্ত’ ইউটিউব দেখার সুযোগ

এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন বাংলাদেশের গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ।
ইউটিউব জানিয়েছে, বাংলাদেশে তাদের প্রিমিয়াম সেবা প্রথম মাসে গ্রহণ করতে কোন ফি দিতে হবে না। ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করা যাবে। তবে এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে গুনতে হবে ২৩৯ টাকা করে।
এছাড়া ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন। আর স্টুডেন্ট প্যাকেজের সাবস্ক্রিপশন মূল্য ১৩৯ টাকা।
ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমেই ইউটিউব প্রিমিয়াম পরিষেবাটি দেয়া হয়। ইউটিউব প্রিমিয়ামের সুবিধাগুলো মধ্যে রয়েছে, বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখা, প্ল্যাটফর্মটির নির্মাতাদের সহযোগিতায় নির্মিত প্রিমিয়াম ইউটিউব অরিজিনাল প্রোগ্রামিং, ভিডিও ডাউনলোড এবং মোবাইল ডিভাইসে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এবং ইউটিউব মিউজিক স্ট্রিমিং পরিষেবা পাওয়া।

২০১৪ সালের ১৪ নভেম্বর প্রিমিয়াম পরিষেবাটি চালু করে ইউটিউব। ওই সময় শুধু ইউটিউব এবং গুগল-প্লে মিউজিকের ভিডিওগুলোতে বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং সুবিধা পাওয়া যেত। তবে ২০১৮ সালে ইউটিউব এটিকে ‘ইউটিউব প্রিমিয়াম’ নাম দিয়ে একটি আলাদা পরিষেবা হিসেবে পুনঃব্র্যান্ডিং করে।

এদিকে ‘ইউটিউব মিউজিক’ তাদের যে মিউজিক স্ট্রিমিং পরিষেবা রয়েছে তা অনেকটা স্পটিফাইয়ের মতো। এই পরিষেবাটি তারা তৈরি করেছে গুগলের একটি পার্টনার অরগানাইজেশন হিসেবে।
 
এখানে ব্যবহারকারীরা পছন্দমতো এবং রিকমন্ডেশনের ভিত্তিতে গান শুনতে পারেন। এই পরিষেবার প্রিমিয়াম সংস্করণে বিজ্ঞাপনমুক্ত মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান ডাউনলোডের পাশাপাশি অফলাইন গানও শোনা যায়।
Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২৫ এএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।