মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে পরীমনির ‘মা’

  |   বুধবার, ১০ মে ২০২৩   |   প্রিন্ট   |   110 বার পঠিত

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে পরীমনির ‘মা’
৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। মঙ্গলবার (৯ মে) ‘মা’ ছবির কান-প্রিমিয়ারের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।
তিনি বলেন, এটা আমার দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারের প্রথম ছবি। যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১৯ মে। একই সময়ে ছবিটি কানেও প্রিমিয়ার করতে পারছি। একজন নির্মাতার কাছে এরচেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি চাই, বাংলাদেশ, কান উৎসব হয়ে ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। পৃথিবীর সকল মা’কে উৎসর্গ করেই এই ছবিটি আমি নির্মাণ করেছি।
অরণ্য আনোয়ার জানান, বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এটি দেশে মুক্তি দিয়েই তিনি ও ছবির প্রযোজক পুলক কান্তি বড়ুয়া ছুটবেন ফ্রান্সের কান সৈকতের উদ্দেশ্যে। সেখানে প্রিমিয়ারের মাধ্যমে বিশ্বের অন্য প্রযোজক-পরিবেশকদের সঙ্গে আলাপ করবেন ‘মা’ ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে।
ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’। আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি।
Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৭:৫৪ এএম | বুধবার, ১০ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।