সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  |   শুক্রবার, ০৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিরাজগঞ্জ) আহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, ‘খালি ও কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। দুই ঘণ্টার মধ্যে কোনও ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৫৮ পিএম | শুক্রবার, ০৫ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।