ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রে একটি স্কুলে তরুণীর গুলিতে তিন শিশুসহ নিহত ৬

  |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত

যুক্তরাষ্ট্রে একটি স্কুলে তরুণীর গুলিতে তিন শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওই বন্দুকধারী একজন তরুণী বলে জানা গেছে। পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন। স্থানীয় সময় সোমবার সকালে অঙ্গরাজ্যের নাশভিল শহরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও সিএনএনের নাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, সকাল সোয়া ১০টার দিকে স্কুলে গোলাগুলির বিষয়টি ফোন করে পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে স্কুল ভবনের দ্বিতীয় তলা থেকে গুলির শব্দ পান পুলিশের সদস্যরা। বন্দুকধারীর কাছে অন্তত দুটি আগ্নেয়াস্ত্র ছিল। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

স্থানীয় মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালের মুখপাত্র জন হোসের জানিয়েছেন, গুলিতে স্কুলের তিনজন কর্মী নিহত হয়েছেন। আর তিনজন শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

গুলির ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পিয়েরে। তিনি বলেন, স্কুলে গুলির ঘটনা তদন্তে স্থানীয় কর্মকর্তা ও বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাইডেন প্রশাসন।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।