ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

  |   বুধবার, ১৫ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত

২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমা শুরু

আগামী ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি ও শেষ হবে ৪ ফেব্রুয়ারি।

৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।

বুধবার সচিবালয়ে উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব তথ্য জানান।

তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা হচ্ছে দুই পর্বে আলাদাভাবে। কোভিড মহামারীর কারণে দুই বছর বিরতির পর ২০২২ সালে ১৩ জানুয়ারি শুরু হয়েছিল প্রথম পর্ব। সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করেন ২০-২২ জানুয়ারি।

Facebook Comments Box

Posted ১২:৪৯ পিএম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।