ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২০২২ সালের পর থেকে বঞ্চিত শিক্ষকদের অবসর ভাতা ফের চালু

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

২০২২ সালের পর থেকে বঞ্চিত শিক্ষকদের অবসর ভাতা ফের চালু

২০২২ সালের পর থেকে যারা শিক্ষক কল্যাণ ট্রাস্টের আওতায় অবসর ভাতা পাননি, সেসব শিক্ষকের জন্য অবসর ভাতা কার্যক্রম ফের চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুই হাজার কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবসর ভাতা না পাওয়ায় বিপুল সংখ্যক শিক্ষক আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের ভাতা প্রদান নিশ্চিত করতে সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অতীতে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হওয়ায় অবসর ভাতা প্রদানে জটিলতা সৃষ্টি হয়েছিল। চলতি অর্থবছরে শিক্ষা খাতে জাতীয় আয়ের (জিডিপি) প্রায় ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। গত অর্থবছরে এ হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। সরকার ভবিষ্যতে এ বরাদ্দ ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে। মন্ত্রী বলেন, এবার শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। আসন্ন অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ২৩ হাজার কোটি টাকা।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষক কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:০৯ এএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।