ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০ হাজারি ক্লাবে মার্শাল, খুলনায় সৌম্যর ১৮৬

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   64 বার পঠিত

১০ হাজারি ক্লাবে মার্শাল, খুলনায় সৌম্যর ১৮৬

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনটি কেটেছে ব্যাটারদের দাপট আর ব্যক্তিগত মাইলফলকের সমারোহে। খুলনায় ক্যারিয়ার সেরা ১৮৬ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। অন্যদিকে, কক্সবাজারে সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুব।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ২২২ বলে ২৪টি চার ও ৫টি ছক্কায় ১৮৬ রানের বিধ্বংসী ইনিংসটি সাজান সৌম্য। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ষষ্ঠ এবং সর্বোচ্চ রানের ইনিংস (আগের সেরা ১৫০)। সৌম্যের ম্যারাথন ইনিংস এবং কালাম সিদ্দিকি এলিনের ৭৭ রানে তৃতীয় উইকেটে ২৩০ রানের জুটি পায় খুলনা। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৩২৮ রান।

এদিকে, কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ঢাকা বিভাগের মার্শাল আইয়ুব। তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হকের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ব্যক্তিগত ৪২ রানে পৌঁছাতেই এই কীর্তি গড়েন মার্শাল। দিন শেষে তিনি ১১৮ রানে অপরাজিত আছেন, আর ঢাকার সংগ্রহ ৭ উইকেটে ২৪৬ রান।

বোলারদের মধ্যে আলো ছড়িয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও ইরফান হোসেন। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মাত্র ৪২ রান খরচায় ৫ উইকেট নিয়ে রাজশাহীকে ২৬৮ রানে গুটিয়ে দিয়েছেন রংপুরের পেসার মুকিদুল। রাজশাহীর হয়ে সাব্বির হোসেন ৭২ বলে ৮৪ এবং রহিম আহমেদ ৭৭ রান করেন। জবাবে রংপুর বিনা উইকেটে ৩৭ রান তুলে দিন শেষ করেছে।

বগুড়ায় সিলেটের বিপক্ষে বল হাতে জ্বলে ওঠেন চট্টগ্রামের ইরফান হোসেন। তার ৬৫ রানে ৫ উইকেট শিকারের দিনে ২৫৫ রানে অলআউট হয় সিলেট। দলের পক্ষে জাকির হাসান ৭৩ ও রেজাউর রহমান রাজা অপরাজিত ৫৭ রান করেন। জবাবে ১ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে চট্টগ্রাম।

Facebook Comments Box

Posted ৫:০৭ পিএম | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।