ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘১০ বছর ধরে এভাবেই খেলছি, ধারাবাহিক হওয়ার চেষ্টা করছি’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   306 বার পঠিত

‘১০ বছর ধরে এভাবেই খেলছি, ধারাবাহিক হওয়ার চেষ্টা করছি’

২০১৫ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিটন কুমার দাসের। তারপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। টানা ১০ বছর ধরে ক্রিকেট খেললেও এখনও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

এদিন তিনি বলেন, ‘১০ বছর ধরে তো এভাবেই খেলছি। আর কত সেট করব? পারফর্ম করতে পারছি না, এটা একটা জায়গা আছে, যে ধারাবাহিক পারফর্ম করি না। এটা আমি সব সময় চেষ্টা করছি। কিন্তু অনুশীলনে কখনো কমতি ছিল না, এবং ভবিষ্যতেও থাকবে না ‘

দীর্ঘ ১০ বছর জাতীয় দলে খেলে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটন।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘লিটন অসাধারণ স্কিলফুল প্লেয়ার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাথার ব্যাপার। একটা ম্যাচে সে দুর্দান্ত খেলেছে, কিন্তু বারবার সেটা হয় না। ১০ বছর ধরে খেলছে, তবু কেন ধারাবাহিক নয়? ক্যালকুলেশন, শট সিলেকশন-সব মাথার মধ্যে।’

জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান আরও বলেন, ‘লিটন গ্রেট প্লেয়ার হতে পারে, কিন্তু আমি মনে করি ১০ বছরে সে ৫০%ও দেয়নি।’

Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | শনিবার, ১৯ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।