ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্পেনে বন্যা-ভূমিধসে দুই নারীর মৃত্যু, আহত দুই শিশু

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

স্পেনে বন্যা-ভূমিধসে দুই নারীর মৃত্যু, আহত দুই শিশু

প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে উত্তর-পশ্চিম স্পেনের একটি গ্রামীণ এলাকায় দুই বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

শনিবার দেশটির কাস্তিল ও লেওন অঞ্চলের ছোট্ট গ্রাম মানজানেদো দে ভালদুয়েজায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জরুরি সেবা বিভাগ জানায়, ‘প্রায় ৬০ ও ৮০ বছর বয়সী দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

জরুরি সেবা বিভাগ আরও জানায়, দুই শিশুকে শরীরে আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ৮০-এর কোঠায় বয়সী এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পরে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ, অ্যাম্বুলেন্স ও সিভিল গার্ডের সদস্যদের পাঠানো হয়। উদ্ধারকারী একটি হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পাহাড় ও বনভূমি ঘেরা এলাকায় ঘটনাস্থলটি অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, পাথর ও কাদার ধূসর স্রোত গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। এতে একটি গাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়।

কাছের শহর পনফেরাদার মেয়র মার্কো মোরালা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ে তীব্র ঝড়ের কারণে পাথর, কাদা ও পলির বড় স্রোত নেমে আসে।’ এতে দুই নারীর মৃত্যু হয়।

মোরালা আরও বলেন, পাশের বুজাস গ্রামেও এই দুর্যোগে সম্পদের ক্ষতি হয়েছে।

সরকারি ছুটির দিনে বন্যাটি আঘাত হানে। স্পেন গত কয়েক সপ্তাহ ধরে এর বিপরীত ধরনের চরম আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। দেশটির বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ ও দাবানল দেখা দিয়েছে।

মানজানেদো দে ভালদুয়েজা যে লেওন প্রদেশে অবস্থিত, ২০২৫ সালে সেখানে স্পেনের ভয়াবহতম দাবানলগুলোর কয়েকটি সংঘটিত হয়েছিল। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটিতে রেকর্ড পরিমাণ বনভূমি পুড়ে যায়।

Facebook Comments Box

Posted ৭:২৩ এএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।