নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | 267 বার পঠিত
পেস বোলার মিচেল স্টার্কের দায়িত্বশীল ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ২৮১ রানের লড়াকু পুঁজি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতে ইতিহাস গড়তে হলে ২৮২ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে প্রথমবার শিরোপা জিততে হলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
কারণ প্রথম ইনিংসে লর্ডসের বাউন্সি উইকেটে প্যাট কামিন্সদের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ইনিংসে তারা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কদের গতির সামনে কতোটা দৃঢ়তা দেখাতে পারবে তা সময়ই বলে দেবে।
তবে চতুর্থ ইনিংসে লর্ডসের এই উইকেটে অস্ট্রেলিয়ার গতিদানবদের মোকাবেলা করে ২৮২ রানের বিশাল টার্গেট তাড়া করে ইতিহাস গড়া, প্রোটিয়াদের জন্য যুদ্ধ জয় করার সমান।
Posted ২:৪৩ পিএম | শুক্রবার, ১৩ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।