ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যুর খবর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

সৌদিতে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যুর খবর

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন।

রোববার দেশটির একটি সোফা কারখানায় আগুন লাগলে তারা দগ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকুসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিচয় ও অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।