ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিরিজ জয়ের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   296 বার পঠিত

সিরিজ জয়ের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি পাকিস্তান

সিরিজ জয়ের লক্ষ্যে উইন্ডিজের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট দল। তিনি ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

ওয়েষ্ট ইন্ডিজের ত্রিনিদাদের টোবাগোতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ৯৫ রান।

সিরিজের প্রথম ম্যাচে ২৮০ রান করেও ৫ উইকেটে হেরে যায় ওয়েষ্ট ইন্ডিজ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৩৭ ওভারে। নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফেরে উইন্ডিজ।

আজ শেষ ম্যাচে যারা জিতবে তারা সিরিজ জয় নিশ্চিত করবে।

ওয়েস্ট ইন্ডিজে চলতি সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় পাকিস্তান। আজ জিতলে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিতে পারবে বাবর আজমরা।

Facebook Comments Box

Posted ৫:২৪ পিএম | মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।