| বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট | 233 বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাতে কাজাখের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। আগামী দুই দিনে তিনি একসঙ্গে তিনটি বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের আয়োজক কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৃহস্পতিবার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়া’র (সিআইসিএ) এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে।
সিআইসিএ সদস্য দেশগুলোতে এশিয়ার ৯০ শতাংশ এলাকা রয়েছে এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই অঞ্চলে বসবাস করে। সিআইসিএ’র বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৭।
আস্তানায় ১৪ অক্টোবর পুতিন সিআইএস (কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেট) কাউন্সিলের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো নিয়ে সিআইএস গঠিত। পাশাপাশি ‘রাশিয়া-মধ্য এশিয়া’ বিন্যাসেও একটি মিটিং অনুষ্ঠিত হবে।
আস্তানায় পুতিনের এজেন্ডায় দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকের কথা রয়েছে।
রাশিয়ান প্রেসিডেন্ট শেষবার কাজাখস্তান সফর করেছিলেন ২০১৯ সালের মে মাসে। এ সময় তিনি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।
Posted ৫:২১ পিএম | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।