বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাড়ে ১১ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

  |   সোমবার, ২১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   115 বার পঠিত

সাড়ে ১১ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার সাড়ে ১১ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশনের মাস্টার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৮টায় লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে ৭টি বগি নিয়ে ট্রেনের একটি অংশ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ ছাড়া লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারের পর ট্রেনের বাকি ৬ বগিও আজ ভোর ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন।

এদিকে দুর্ঘটনার ফলে রাত ২টা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস গফরগাঁওয়ের মশাখালী স্টেশনে আটকা পড়ে।’

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, ‘লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি প্রায় ৪০০ মিটার পথ যায়। এতে রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে সময় লেগেছে।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ৭:৩৬ এএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।