ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাহিবজাদা-নওয়াজের তাণ্ডবে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ মে ২০২৫   |   প্রিন্ট   |   308 বার পঠিত

সাহিবজাদা-নওয়াজের তাণ্ডবে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজের ব্যাটিং তাণ্ডবে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান ক্রিকেট দল।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচেও ২০১ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচে ৩৭ রানে জয় পায় আগা সালমানের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রতি ওভারেই একাধিক বাউন্ডারি হাঁকাচ্ছেন তারা।

সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের ব্যাটিং তাণ্ডব সামলাতে হিমশিম খেতে হয়ে বাংলাদেশ দলের বোলারদের। তারা যেখানেই বল ফেলেছেন সাহিবজাদা-হারিসরা প্রতি বলেই বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেছেন।

এই দুই তারকার ব্যাটিংয়ে ঝড় তুলে প্রতি ওভারে গড়ে প্রায় ১১ করে রান করেন। দ্বিতীয় উইকেটে তারা মাত্র ৫৪ বল মোকাবেলা করে ১০৩ রানের জুটি গড়েন।

দলীয় ১১৫ রানে ফেরেন মোহাম্মদ হারিস। তার আগে মাত্র ২৫ বলে ৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪১ রান করে ফেরেন হারিস। প্রথম ম্যাচে দলের জয়ে ১৮ বলে ৩১ রান করেন তিনি।

আজ দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে র‌ীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান সাহিবজাদা ফারহান। তিনি দলীয় ১২১ রানে আউট হওয়ার আগে ৪১ বলে চারটি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৭৪ রান করেন।

সাহিবজাদা ও হারিস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন হাসান নওয়াজ। তবে সুবিধে করতে পারেননি অধিনায়ক আগা সালমান। তিনি ১২ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করে ফেরেন।

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | শুক্রবার, ৩০ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।