ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সারাদেশে নদ-নদীর পানি সমতল কমছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   402 বার পঠিত

সারাদেশে নদ-নদীর পানি সমতল কমছে

দেশের পর্যবেক্ষণাধীন ১১৬ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৯১ টি নদ ও নদীর পানি কমেছে । অপরদিকে ২০ টি নদীর পানি সমতল বেড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, পানি সমতল স্টেশনের মধ্যে ৫ টির অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল প্রধান নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রক্ষ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল কমছে,যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসব নদ ও নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে, গঙ্গা নদীর পানি সমতল কমছে। আগামী ২ দিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ৩ দিন তা স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে,পদ্মা নদীর পানি সমতলও কমছে। যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিপদসীমার নীচ দিয়ে তা প্রবাহিত হতে পারে। সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৩ দিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | সোমবার, ০৯ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।