রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী নুর

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত

সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী নুর

গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আজকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যেসব জায়গায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম রামপুরা এলাকা। বাড্ডা-রামপুরায় সর্বস্তরের মানুষ সর্বাত্মকভাবে মাঠে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই আন্দোলনে ছাত্র-জনতা জয়ী হয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আগামীর বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না গয় সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেলে যেন আমরা মানুষের ওপর জুলুম না করি সেদিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট শুরুর দিন থেকেই আমাদের স্মরণ করে দিচ্ছেন যে, আমাদের পাঁচ বছর দেশ চালাতে হবে।’

শনিবার গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নুরুল হক এসব কথা বলেন।

দলের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছিল। আগামীতে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া,আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:২৫ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।