ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শেখ হাসিনার নামে আরও এক মামলা, ডিবি হারুন-বিপ্লবও আসামি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

শেখ হাসিনার নামে আরও এক মামলা, ডিবি হারুন-বিপ্লবও আসামি

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও তিনজনকে হত্যার অভিযোগে পতিত স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

ছাত্র আন্দোলনে আহত মো. তরিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে সদর মডেল থানায় মামলাটি রুজু করেন।

এ মামলায় অন্যান্যের মধ্যে সড়ক ও সেতু পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাবেক সভাপতি লিমন ঢালি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন প্রমুখকে চিহ্নিত এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদী তরিকুল পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করেন।

গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে তিনি আহত হয়েছিলেন বলে জানান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু সদর মডেল থানায় ১৫টির মতো মামলা করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সদর মডেল থানায় ১৫টিসহ জেলায় অর্ধশতাধিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৪ হাজার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ করা হয়, গত বছরের ৪ আগস্ট বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু থেকে শহিদি মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ সাধারণ জনতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এ সময় বাদীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ নানাভাবে আহত হন। ওই ঘটনায় তিনজন নিহতও হন।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | বুধবার, ২৬ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।