ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, অনুভূতি বাড়বে গরমের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   381 বার পঠিত

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, অনুভূতি বাড়বে গরমের

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে, নেই বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা নগরজীবনে গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে। একইসঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এ সময়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আর গতকাল এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

Posted ৪:৫৬ এএম | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।