ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত

নদীর বুকে লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি। এরই মাঝে সাধারণ যাত্রীদের সঙ্গে গল্প-আড্ডা, দেশীয় খাবার খাওয়া আর চায়ের কাপে চুমুক—এভাবেই নদীপথে বরিশাল সফর উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) ঢাকা থেকে নদীপথে লঞ্চে করে বরিশালে যান মার্কিন রাষ্ট্রদূত। যাত্রাপথে লঞ্চের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ছবি তোলেন রাষ্ট্রদূত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লঞ্চের খাবার কক্ষে বসে দেশীয় খাবার খাচ্ছেন ক্রিস্টেনসেন। তার টেবিলে ছিল ভাত, মাছ, সবজি ও অন্যান্য খাবার। সঙ্গে থাকা বিদেশি অতিথিরাও তার সঙ্গে খাবার খান।

অন্য একটি ছবিতে লঞ্চের চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে দেখা যায় তাকে। এ সময় দোকানের কর্মী ও যাত্রীদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন তিনি।

লঞ্চের ভেতরে সাধারণ যাত্রীদের সঙ্গেও সময় কাটান মার্কিন রাষ্ট্রদূত। যাত্রীদের অনেকে মেঝেতে বিছানা পেতে অবস্থান করছিলেন। তাদের পাশেই বসে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় তাকে।

লঞ্চের ডেক থেকে নদীর বিস্তীর্ণ জলরাশি, দূরের জনপদ ও প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করেন ক্রিস্টেনসেন।

নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।’

বরিশালে পৌঁছে রোববারের কর্মসূচির অংশ হিসেবে ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার পরিদর্শনের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী কীর্তিপাশা খাল এবং স্বরূপকাঠি-কুড়িয়ানা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই ভাসমান বাজারে গিয়ে পেয়ারা চাষ ও বাজারের কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন তিনি।

এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পেয়ারা বাগান ও ভাসমান বাজার ঘুরে দেখার কথা রয়েছে তার।

পরে বিকেলে বরিশাল নগরীতে ফিরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের।

সাধারণ যাত্রীদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এমন স্বাভাবিকভাবে সময় কাটানো, দেশীয় খাবার খাওয়া ও নদীর সৌন্দর্য উপভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বরিশালবাসীর মধ্যে।

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।